বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে ৩০ বছরে সর্বনিম্নে ডলারের হিস্যা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের অংশীদারত্ব তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের অংশীদারত্ব তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ সময়ে বৈশ্বিক রিজার্ভে ডলারের হিস্যা ছিল ৫৬ দশমিক ৩ শতাংশ, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কম। ১৯৯৫ সালের পর এটি বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে মার্কিন ডলারের সর্বনিম্ন অনুপাত। তবে এমন নয় যে এ সময় কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার বিক্রি বাড়িয়েছে, বরং বিনিময় হারে ডলারের অবমূল্যায়ন ঘটেছে। খবর আরটি

আরও