শমরিতা হসপিটালের নিট মুনাফা বেড়েছে প্রায় তিন গুণ

সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত শমরিতা হসপিটাল লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ৭৬ গুণ।

সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত শমরিতা হসপিটাল লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ৭৬ গুণ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৪ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে শমরিতা হসপিটালের ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩৯ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শমরিতা হসপিটালের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে শমরিতা হসপিটালের ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩৯ পয়সায়।

শমরিতা হসপিটালের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’। ৩০ জুন সমাপ্ত ২০২২ থেকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটালের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২১ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৩ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৮৯৭। এর ৪৪ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ২, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।

আরও