যমুনা ব্যাংকের ২৫তম এজিএম

২৯ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২৯ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

ভার্চুয়াল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী ২৯ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

সভায় ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অন্যান্য অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, উন্নত গ্রাহকসেবা এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের কার্যক্রম আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আরও