সৌর সেচ পাম্প প্রকল্পে পুনরায় অর্থায়ন শুরু করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এর অংশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশনের নতুন একটি প্রকল্পের জন্য কেএফডব্লিউ, জার্মানির সহায়তায় ৩৪ দশমিক ৯ কোটি টাকা অর্থায়নের অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের মাধ্যমে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৫৬টি সৌর সেচ পাম্প স্থাপন করা হবে, যার মধ্যে ৩৯টি গ্রিড-ইন্টিগ্রেটেড সাইট অন্তর্ভুক্ত। এ উপলক্ষে গতকাল ইডকলের মাল্টিপারপাস কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ। বিশেষ অতিথি ছিলেন কেএফডব্লিউ বাংলাদেশের পরিচালক মাইকেল সুমসার-হেলস্টার্ন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্রেডার পরিচালক প্রকৌশলী মো. মুজিবুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবায়নযোগ্য জ্বালানি শক্তি উইংয়ের সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান, কেএফডব্লিউ বাংলাদেশের উপপরিচালক মো. তাজমিলুর রহমান এবং ইডকলের সিআরও মোহাম্মদ জাবেদ এমরান। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইডকলের ডেপুটি সিইও ও সিএফও এসএম মনিরুল ইসলাম। —বিজ্ঞপ্তি