ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে আদার

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে আদার।

২০২৫-২৬ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে সাড়ে ১৬ হাজার টনের বেশি।

দেশীয় বাজারে ভালো চাহিদা না থাকায় বন্দরে আমদানি কমেছে বলে জানান ব্যবসায়ী ও আমদানিকারকরা। অন্যদিকে আমদানি কমলেও সাতক্ষীরায় আদার দাম স্থিতিশীল রয়েছে বলে জানান খুচরা পর্যায় ব্যবসায়ীরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৫৯ হাজার ৬৪ টন, যার মূল্য ৭০৯ কোটি ২২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৭৫ হাজার ৬৮৬ টন। যার বাজারমূল্য ৯০০ কোটি ১২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী গত আট মাসে পণ্যটির আমদানি কমেছে ১৬ হাজার ৬২২ টন।

এদিকে গতকাল সাতক্ষীরার মেসার্স ফতেমা স্টোরে আদা খুচরা বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০-১২৫ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জানান, এক মাস আগেও আদার খুচরা দাম একই ছিল। বন্দরে আমদানি কমলেও তার কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে।

আরও