দরপতনের শীর্ষে ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানির শেয়ার

গত সপ্তাহে শেয়ারের দরপতনের তালিকায় ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানির আধিপত্য ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ তথ্যে আটটি ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানি তালিকার শীর্ষে ওঠে এসেছে। কোম্পানিগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

পিপলস লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ৮৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৪০ পয়সা।

প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে ১৭ দশমিক ২৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৯০ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ১৬ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৫০ পয়সা।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদরও গত সপ্তাহে ১৬ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৪০ পয়সা।

প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ১৫ দশমিক ৭৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৮০ পয়সা।

জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ১৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪ টাকা ২০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা ৯০ পয়সা।

এফএএস ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৯০ পয়সা।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ টাকা ১০ পয়সা।

আরও