এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৩১ শতাংশ

বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩১ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৩৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২৫৬ টাকা ২০ পয়সায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স স্পিনিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১১ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে এপেক্স স্পিনিংয়ের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৩ টাকা ১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩৮ পয়সায়।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৩০ কোটি ও পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬০ কোটি ৯৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৪ লাখ। এর ৫১ দশমিক ২২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৪৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩৯ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও