কাস্টমসের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ক্যাডারের প্রথম সচিব তানজিনা রইসকে (পরিচিতি নম্বর ৩০০১৫৮) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বরখাস্ত করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন (desertion)’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন; সেহেতু, ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা-কে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও