এ উপলক্ষে সোমবার রাজধানীর গুলশানে ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান এবং মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। শিল্প গ্রুপটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে কোম্পানির শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, ‘মিনিস্টার-মাইওয়ান গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে পণ্য পৌঁছে দিতে সক্ষম হব।’
এ সময় মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ‘মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেকট্রনিক পণ্য তৈরি এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে।’ তিনি গ্রুপের এ সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সব কর্মকর্তা-কর্মচারী, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান; অডিট বিভাগের উপমহাব্যবস্থাপক (শোরুম) মো. হাফিজুর রহমান ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান; উপমহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মর্কেটিং) আলমগীর আজাদ পলক ও মো. আল মামুন; করপোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী; আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি এবং কোম্পানির সচিব একেএম সায়েম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।