গত বছর এ ব্যয়ের পরিমাণ ছিল ১ হাজার ৭৪৫ ডলার, অর্থাৎ এক বছরে খরচ বাড়ছে প্রায় ৪৪ শতাংশ। সিনেটর ম্যাগি হাসান জানান, উচ্চ আদালত ট্রাম্পের আগের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করলেও প্রশাসন সাধারণ মানুষকে স্বস্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম যখন চড়া, তখন বাড়তি শুল্ক জীবনযাত্রার ব্যয় আরো বাড়িয়ে দেবে। তবে হোয়াইট হাউজ এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। খবর এপি