সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অডির

ফক্সওয়াগনের সহযোগী বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড অডি ২০২৯ সালের মধ্যে জার্মানির কারখানাগুলোয় ৭ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

ফক্সওয়াগনের সহযোগী বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড অডি ২০২৯ সালের মধ্যে জার্মানির কারখানাগুলোয় ৭ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে অডির মোট কর্মী থেকে ৮ দশমিক ৬ শতাংশ কমবে। খরচ কমানোর পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানি হিসেবে অডির রূপান্তর এ পরিকল্পনার অংশ। এরই মধ্যে পদক্ষেপটি নিয়ে কর্মী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে অডি। কোম্পানিটি আশা করছে, কর্মী ছাঁটাই থেকে মাঝারি মেয়াদে ১১০ কোটি ডলার সাশ্রয় হবে। এছাড়া ইভি উৎপাদন সম্প্রসারণে জার্মান কারখানায় পাঁচ বছরে ৮৮০ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। খবর সিএনএন

আরও