তুরস্কে গত অক্টোবরে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা তুর্কস্ট্যাটের তথ্যানুযায়ী, গত মাসে বেকারের সংখ্যা ২৭ হাজার কমে দাঁড়িয়েছে ৩০ লাখ ৩০ হাজারে। একই সময়ে কর্মসংস্থান বেড়েছে ১ লাখ ৮৫ হাজার। এতে তুরস্কে মোট কর্মীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ২৭ লাখ ৭০ হাজারে। শ্রমশক্তির অংশগ্রহণের হার অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৮ শতাংশে। তবে যুব বেকারত্ব (১৫-২৪ বছর) বেড়ে পৌঁছেছে ১৫ দশমিক ৬ শতাংশে। খবর আনাদোলু