স্বল্পমেয়াদে সরবরাহের জন্য তামার মজুদ বাড়লেও গত সপ্তাহের লেনদেনের শেষদিনে ধাতব পণ্যটির দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ডলারের বিনিময় হার কমে যাওয়া এবং অন্যান্য ধাতুর দর বৃদ্ধি। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে গত শুক্রবার প্রতি টন তামার দাম পৌঁছেছে ১২ হাজার ৯০১ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। এর আগে ১৪ জানুয়ারি তামার দাম টনপ্রতি রেকর্ড ১৩ হাজার ৪০৭ ডলারে পৌঁছেছিল।
অন্যান্য ধাতুর মধ্যে এলএমইতে শুক্রবার অ্যালুমিনিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ১৩৫ ডলার ৫০ সেন্টে স্থির হয়। এ সময় দস্তার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ২২১ ডলারে পৌঁছে।
এলএমইতে শুক্রবার প্রতি টন টিনের মূল্য পৌঁছে ৫৩ হাজার ৪০০ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি।