১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে টিএসএমসির বাজারমূল্য

তাইপেই শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার বাজারমূল্য অতিক্রম করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)।

তাইপেই শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার বাজারমূল্য অতিক্রম করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। একই সঙ্গে এটি প্রথম এশীয় কোম্পানি, যার শেয়ারমূল্য ট্রিলিয়ন ডলারের বেশি হয়েছে, যদিও ২০০৭ সালে পেট্রোচায়না সংক্ষিপ্ত সময়ের জন্য এ মাইলফলক ছুঁয়েছিল। টিএসএমসির এ উত্থানের পেছনে ভূমিকা রেখেছে এআই চিপের জোরালো চাহিদা এবং কোম্পানির ঊর্ধ্বমুখী বিক্রির পূর্বাভাস। সম্প্রতি চলতি বছরের জন্য আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে প্রায় ৩০ শতাংশে উন্নীত করেছে টিএসএমসি। খবর এমএসএন

আরও