গ্রামীণফোন লিমিটেডের সলিউশন মার্কেটপ্লেস অ্যাপসিটি প্লাটফর্মে শিগগিরই এডিএন ডিজিনেটের প্রধান দুটি ফ্ল্যাগশিপ প্রডাক্ট ‘রোবোকেট’ ও ‘ওয়াউ’-এর যাত্রা শুরু হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউজে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এডিএন ডিজিনেটের এমডি ও সিইও সৈয়দ সোহায়েল রেজা, গ্রামীণফোনের সিবিও আসিফ নাইমুর রসিদ এবং সিনিয়র বিটুবি সেলস লিডারসহ সংশ্লিষ্টরা। গ্রামীণফোন ও এডিএন ডিজিনেটের এ যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন উভয় প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা। —বিজ্ঞপ্তি