এর মধ্যে বিক্রি বেড়েছে ১৪ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮ শতাংশ। গতকাল কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৭৪০ কোটি টাকায়, আগের বছরের একই সময় যা ছিল ৬৪৭ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ববর্তী আয় ১৮ শতাংশ বেড়ে ১৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১১৯ কোটি টাকা।
এদিকে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১৭ কোটি টাকায়।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, ‘ক্রমান্বয়ে মূল্যস্ফীতি, জ্বালানির উচ্চমূল্য ও বাজারে তীব্র প্রতিযোগিতার মাঝেও লাফার্জহোলসিম বাংলাদেশ আরো একবার কৌশলগত কাঠামোর ভিত্তি ও শক্তি প্রমাণ করেছে। কৌশলগত মূল্য নির্ধারণ, উদ্ভাবনের মাধ্যমে দ্রুত মানিয়ে নেয়ার সক্ষমতা, আমাদের ব্র্যান্ডের ভাবমূর্তি ও গ্রাহকদের গভীর আস্থারই প্রতিফলন ঘটেছে দ্বিতীয় প্রান্তিকের এ পারফরম্যান্সে।