সম্প্রতি বিশ্বজুড়ে বোতলজাত পানি ও দইসহ প্লাস্টিক প্যাকেজিং-ভিত্তিক পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বিভিন্ন ধরনের প্লাস্টিক তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হলো ন্যাপথা, যা খনিজ তেল শোধনের মাধ্যমে উৎপাদন হয়। গত জানুয়ারিতে প্রতি টন ন্যাপথার দাম ছিল প্রায় ৫০০ ডলার। কিন্তু মার্চের মধ্যেই এর দাম প্রায় ৬০ শতাংশ বেড়ে ৮০০ ডলারে গিয়ে পৌঁছায়।
কাঁচামালের এমন অস্বাভাবিক দর বাড়ার কারণে ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশের প্রায় ২০-৪০ শতাংশ কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান দাম বাড়াতে বাধ্য হচ্ছে।
খবর নিক্কেই এশিয়া