কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড ও কাট্টলি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড ও কাট্টলি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

আল-হাজ টেক্সটাইল মিলস: ২ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। ২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৫ টাকা ৫০ পয়সা। ১১ ফেব্রুয়ারি লেনদেন শেষে দর বেড়ে দাঁড়ায় ১৪৫ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ১০ পয়সা বা ২৬ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে গতকাল কোম্পানিটির শেয়ারদর কমে ১৪৫ টাকায় দাঁড়িয়েছে।

কাট্টলি টেক্সটাইল লিমিটেড: চলতি বছরের ৩০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা। গতকাল লেনদেন শেষে দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৩৪ দশমিক ৪৪ শতাংশ। সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩১ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৭ পয়সা। ৩১ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সা।

আরও