এলএমইতে কিছুটা বেড়েছে তামার দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম বেড়েছে। ডলারের বিনিময় হার কমে যাওয়া ও নিকটবর্তী সময়ের জন্য সরবরাহ ঘাটতি ধাতব পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম বেড়েছে। ডলারের বিনিময় হার কমে যাওয়া ও নিকটবর্তী সময়ের জন্য সরবরাহ ঘাটতি ধাতব পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। মেয়াদ অনুযায়ী পার্থক্যে দেখা গেছে, নিকটবর্তী সময়ে সরবরাহের জন্য তামা বেচাকেনায় মূল্য সংযোজন গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে গতকাল তামার দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৪৪৩ ডলারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি আশা করেন, সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে। এ সময় চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমে আসতে পারে।

আরবিসি ক্যাপিটাল মার্কেটসের হেড অব ইউরোপিয়ান মেটালস অ্যান্ড মাইনিং রিসার্চ বেন ডেভিস বলেন, ‘আলোচনায় উত্তেজনা হ্রাসের সুযোগ আছে। তবে স্বল্পমেয়াদে কতটা অর্জন করা যাবে, তা নিয়ে নিশ্চিত নই। বাণিজ্য উত্তেজনা যত দ্রুত কমানো যায়, ততই ভালো।’

বাণিজ্যিক শুল্ক ধাতব পণ্যের বাজারের দীর্ঘমেয়াদি চাহিদার জন্য ঝুঁকি তৈরি করে। কারণ এটি মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভরশীল।

আরও