সংবাদ সম্মেলনে বিজিএমইএ

বাটেক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সমাপনীতে থাকবেন রাষ্ট্রপতি

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ নভেম্বর এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ এক যুগের বিরতির পর নভেম্বরে রজতজয়ন্তী সংস্করণ নিয়ে ফিরছে দেশের পোশাক শিল্পের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো ২০২৬’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ নভেম্বর এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর ১৯ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতি আশা করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি জানান, বাটেক্সপোর এবারের আয়োজনে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের পোশাক শিল্পের রূপান্তর, কর্মপরিবেশের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা তুলে ধরা হবে। ভ্যালু অ্যাডেড পণ্য, প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত আধুনিক পোশাক শিল্পের ব্র্যান্ডিংও করা হবে।

সংবাদ সম্মেলনে পোশাক খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আরো দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন এবং দীর্ঘমেয়াদে স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণ ব্যবস্থা ও কার্যকর বিতরণ অবকাঠামো গড়ে তোলার দাবি জানানো হয়। পাশাপাশি অফশোর গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

এবারের বাটেক্সপোতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন থাকবে।

এছাড়া বিজিএমইএ লিডারশিপ অ্যাওয়ার্ড ও ফ্যাশন র‌্যাম্পের আয়োজন করা হবে।

আরও