মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় ইমাম, আলেম ও উলামাদের নিয়ে আয়োজিত তাকাফুল সম্মেলনে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেয়া হয়। পাশাপাশি সফল বীমাকর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ন্যাশনাল লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। প্রধান বক্তা হিসেবে ইসলামে বীমার অবস্থান ও গুরুত্ব তুলে ধরেন ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুলের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ডিএমডি বাহার উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ইভিপি মনির আহমেদ ও ইসলামী তাকাফুলের কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য দেন ধামরাই এরিয়ার মনিটরিং ইনচার্জ মো. ইসমাইল; সিঙ্গাইর জোনপ্রধান জিএম কামাল; মানিকগঞ্জ জোনপ্রধান ও মনিটরিং ইনচার্জ মো. আবদুল হাকিম; পোস্তগোলা জোনপ্রধান মো. কামাল হোসেন; মীর হাজারীবাগ জোনপ্রধান ও মনিটরিং ইনচার্জ হুমায়ুন কবির; মতিঝিল জোনপ্রধান সুমন্ত চন্দ্র শিকদার এবং ঝিটকা জোনপ্রধান মো. নবাব আলী মোল্লা।