ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা সমাধানে বিসিআইর গোলটেবিল বৈঠক

সভায় বক্তারা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে ঋণপ্রাপ্তির জটিলতা, পরিবেশগত সার্টিফিকেশন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন, মূসক ও কর ব্যবস্থাপনার অসঙ্গতি, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন জটিলতা, বাজার ব্যবস্থা, প্রতিযোগিতা আইনের বাস্তবায়নসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা।

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের নানা সমস্যার সমাধান খুঁজতে গোলটেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। আজ শনিবার (৩ মে) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে বিসিআই বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

বৈঠকটি সঞ্চালনা করেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন। সভায় মূলত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার উদ্দেশ্যে অংশ নেন ইঞ্জিনিয়ারিং খাত সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডাররা।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রীতি চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি, বিসিআই; শহীদুল ইসলাম নিরু, পরিচালক, বিসিআই; জাহাঙ্গির আলম, পরিচালক, বিসিআই; শাহেদুল ইসলাম (হেলাল), সাবেক সভাপতি, বিসিআই; ওবায়দুর রহমান, সভাপতি, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন; আলি জামান, সভাপতি, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; মো. আব্দুর রাজ্জাক, সভাপতি, বিইআইওএ; ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস, সভাপতি, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন; ইসমাত জেরিন খান, সদস্য, বিসিআই; ড. সৈয়দ ইহছানুল করিম, সাবেক পরিচালক (টিটিআই), বিটাক; শাহরিয়ার আহমেদ, পরিচালক, বিইআইওএ; সঞ্জয় পাল, সিনিয়র ম্যানেজার (এসএমই ব্যাংকিং), সিমান্ত ব্যাংক পিএলসি; একেএম জাহিদুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পিকেএসএফ; হাবিবুর রহমান, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক; মো. খালেদ আবু নাসের, সাবেক পরিচালক, বাংলাদেশ কম্পিটিশন কমিশন; মঈনুল ইসলাম, উপব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন; মো. মাহমুদুল আলম, সদস্য, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন; দিলিপ মজুমদার, সদস্য, একই সংগঠন; ড. ইঞ্জিনিয়ার মাজহারুল হাবিব, অতিরিক্ত পরিচালক ও কেন্দ্র প্রধান, বিটাক; মো. শেখ সাদি, সদস্য, এগ্রিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং মাকসুমুল আজিম, ডেপুটি হেড অব অপারেশনস অ্যান্ড লজিস্টিকস, উত্তরা মটরস লিমিটেড।

সভায় বক্তারা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে ঋণপ্রাপ্তির জটিলতা, পরিবেশগত সার্টিফিকেশন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন, মূসক ও কর ব্যবস্থাপনার অসঙ্গতি, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন জটিলতা, বাজার ব্যবস্থা, প্রতিযোগিতা আইনের বাস্তবায়নসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা।

সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, বিসিআই দেশে নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং মাইক্রো ও স্মল শিল্পের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জানান, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনমি ও চামড়াজাত শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বিসিআই।

সভাপতি আরো জানান, আজকের সভায় প্রাপ্ত মতামত সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সরকারি পর্যায়ে আলোচনার আগে প্রতিটি খাতের প্রতিনিধিদের নিয়ে সমস্যাগুলো চূড়ান্ত করা হবে। এছাড়া আলোচনার সময় তাদের প্রতিনিধি দলেও রাখা হবে বলে জানান তিনি।

সভা শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ এমএসএমই খাতের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

আরও