স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

অ্যাপল গত সপ্তাহে আইফোন ডুয়োর সরবরাহ শুরু করে। ফোনটি কিনতে বিভিন্ন দেশে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

ভাঁজযোগ্য প্রথম আইফোন বাজারে ছাড়ার কয়েক দিনের মধ্যেই এর পর্দায় ত্রুটির কথা স্বীকার করেছে অ্যাপল। ক্ষতিগ্রস্ত ফোনগুলো বদলে দেয়ার ঘোষণাও দিয়েছে কোম্পানিটি। গত সপ্তাহে বাজারে আসা আইফোন ডুয়োর ভেতরের পর্দায় ফাটল ও দাগ দেখা যাওয়ার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর রয়টার্স।

অ্যাপল গত সপ্তাহে আইফোন ডুয়োর সরবরাহ শুরু করে। ফোনটি কিনতে বিভিন্ন দেশে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনলাইনে প্রি-অর্ডার শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রাথমিক মজুদ শেষ হয়ে যায় বলে জানায় প্রতিষ্ঠানটি।

আইফোন ডুয়ো দেখতে অনেকটা পাসপোর্টের আকারের। বইয়ের পৃষ্ঠার মতো খুলে ফোনটি ব্যবহার করা যায়। তবে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ফোনটির ভেতরের পর্দায় ফাটল ও রেখার অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে ফোনটি ভাঁজ করার মাঝের অংশে এসব ত্রুটি দেখা যায়।

অ্যাপল সোমবার এক বিবৃতিতে জানায়, অল্পসংখ্যক আইফোন ডুয়োর ভেতরের পর্দায় ত্রুটি দেখা দিয়েছে। যেসব গ্রাহক তাদের ফোনের পর্দায় ফাটল দেখতে পাবেন, তাদের ফোন বদলে নেয়ার জন্য অ্যাপল কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলেছে কোম্পানিটি। তবে ত্রুটির কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল।

আরও