কানাডার একটি কারখানায় পুরোপুরি বিদ্যুচ্চালিত ব্রাইটড্রপ ডেলিভারি ভ্যানের উৎপাদন কমাচ্ছে জেনারেল মোটরস (জিএম)। এছাড়া চলতি বছরের বেশির ভাগ সময় কারখানাটি বন্ধ রাখবে বলে জানিয়েছে কোম্পানিটি। অন্টারিও প্রদেশের ইনগারসোলে অবস্থিত এ অ্যাসেম্বলি প্লান্টে দুই শিফটের পরিবর্তে এক শিফটে কাজ করবেন কর্মীরা। ফলে ছাঁটাইয়ের কবলে পড়ছেন ৫০০ জন। তবে ডেট্রয়েটভিত্তিক জিএম বলেছে, এ সিদ্ধান্তের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কোনো সম্পর্ক নেই। খবর সিএনবিসি