বিশ্বজুড়ে ২০২৫ সালে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগের মোট সম্পদমূল্য (এইউএম) আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। আর ভারতে এইউএম প্রায় তিন গুণ হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে গোল্ড ইটিএফে পরিচালিত সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৯০ কোটি ডলার, যা এক বছর আগে ছিল ২৭ হাজার ১৮০ কোটি ডলার। ২০২৫ সালে ভারতে গোল্ড ইটিএফে বিনিয়োগ হয়েছে ৪৩৭ কোটি ডলার, যা আগের বছর ছিল ১২৮ কোটি ডলার। সামগ্রিকভাবে ভারতে স্বর্ণভিত্তিক ইটিএফের এইউএম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি ডলারে। খবর দ্য হিন্দু