জুলাইয়ে রেকর্ড সয়াবিন আমদানি করেছে চীন

চীন গত মাসে রেকর্ড সয়াবিন আমদানি করেছে।

চীন গত মাসে রেকর্ড সয়াবিন আমদানি করেছে। দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে চীনের মোট সয়াবিন আমদানির পরিমাণ ছিল ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার টন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ বেশি।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ আমদানি প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে ব্রাজিলের রেকর্ড রফতানি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েনের কারণে সম্ভাব্য সরবরাহ অনিশ্চয়তাও এ বৃদ্ধির কারণ।

সাংহাইভিত্তিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান জেসিআইয়ের বিশ্লেষক রোসা ওয়াং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে বাজারে সম্ভাব্য অনিশ্চয়তা মোকাবেলার প্রস্তুতি হিসেবে আমদানি বাড়িয়েছে চীন। আগস্ট ও সেপ্টেম্বরেও দেশটির আমদানি ১ কোটি টনের ওপরে পৌঁছতে পারে।’

ক্যাপিটাল জিংডু ফিউচারসের বিশ্লেষক ওয়ান চেংঝি বলেন, ‘রেকর্ড উৎপাদনের প্রেক্ষাপটে সয়াবিনের সরবরাহ বাড়িয়েছে ব্রাজিল। ধারণা করা হচ্ছে, এ প্রবণতা চতুর্থ প্রান্তিক পর্যন্ত বজায় থাকবে।’

আরও