ছুটির মৌসুমে আড়াই লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন

মার্কিন শ্রমবাজারের জন্য কিছুটা আশাব্যঞ্জক খবর দিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

মার্কিন শ্রমবাজারের জন্য কিছুটা আশাব্যঞ্জক খবর দিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন ছুটির মৌসুমে তারা ২ লাখ ৫০ হাজার নতুন কর্মী নেবে। অবশ্য মৌসুমভিত্তিক এ নিয়োগ গত দুই বছরে একই পরিমাণ ছিল। যুক্তরাষ্ট্রজুড়ে অ্যামাজনের ফালফিলমেন্ট সেন্টার ও পরিবহন নেটওয়ার্কে পূর্ণকালীন, খণ্ডকালীন ও মৌসুমি ভিত্তিতে নতুন কর্মীরা কাজের সুযোগ পাবেন। অ্যামাজনের পূর্ণকালীন ও খণ্ডকালীন স্থায়ী কর্মীরা ঘণ্টাপ্রতি গড়ে ২৩ ডলার বেতনসহ বিভিন্ন সুবিধা পান। মৌসুমি কর্মীদের গড় আয় ঘণ্টাপ্রতি ১৯ ডলারের বেশি। খবর অ্যারাবিয়ান বিজনেস

আরও