রিলায়েন্স ওয়ানের দর কমেছে প্রায় ১২ শতাংশ

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিলায়েন্স ওয়ানের ইউনিটপ্রতি আয় (ইপিউ) হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ পয়সা।

রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গত সপ্তাহে ১১ দশমিক ৫১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিলায়েন্স ওয়ানের ইউনিটপ্রতি আয় (ইপিউ) হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৬ পয়সায়, বাজারমূল্য ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ১২ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে রিলায়েন্স ওয়ানের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় ছিল ৪০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১১ টাকায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৪৭ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে রিলায়েন্স ওয়ানের ইপিইউ হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১১ টাকা ১ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ১৮ পয়সায়।

আরও