তিন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা

পুঁজিবাজার, হিসাব নিরীক্ষা ও বীমা খাতের তিন প্রধান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

পুঁজিবাজার, হিসাব নিরীক্ষা ও বীমা খাতের তিন প্রধান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম ও এফআরসি চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন।

বৈঠকে ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসি, আইডিআরএ ও এফআরসির মধ্যে সমন্বয় বৃদ্ধি, আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

দেশের পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়নের বিভিন্ন বিষয়ে বৈঠকে উঠে আসে। এছাড়া বীমা খাতের উন্নয়ন, পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে বীমা কোম্পানিগুলোর অবদান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

আরও