গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) অঞ্চলে দ্রুত সম্প্রসারণ হচ্ছে খুচরা খাত, ২০২৮ সালের মধ্যে যার আকার ৩৯০ বিলিয়ন বা ৩৯ হাজার কোটি ডলার ছাড়াতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে জিসিসির খাদ্য খাতের আকার ছিল ১২ হাজার ৭২০ কোটি ডলার, ২০২৮ সাল নাগাদ ১৬ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছতে পারে। বিলাস পণ্য, ইলেকট্রনিকস ও ফ্যাশন পণ্যনির্ভর খাদ্যবহির্ভূত খাতের আকার ২৪ হাজার ৩৬০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। খুচরা খাতের মোট বিক্রির ৭৫ শতাংশের বেশি হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। খবর অ্যারাবিয়ান বিজনেস