নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে বুধবার সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশের ঘরেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ফেড। উল্লেখ্য, যুদ্ধের ফলে মে মাসে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ২ শতাংশ হয়েছে, যা ফেডের নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি। খবর বিবিসি