ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় ২ শতাংশ

গতকাল ডিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৭৯ পয়েন্ট।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া গতকাল ডিএসইর অন্যান্য সূচকও আগের দিনের চেয়ে বেড়েছে। পাশাপাশি চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা।

গতকাল ডিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৭৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৬৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৭৭ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউসিবি, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৫০৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৮৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৬টির, কমেছে ২১টির ও দর অপরিবর্তিত ছিল ৩৭টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৯ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ব্যাংক খাত ১২ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৫ দশমিক ৫ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৪৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬১টির ও দর অপরিবর্তিত ছিল ১৫টির।

আরও