বাংলাদেশ ব্যাংকের নতুন ড্রেস কোড

পুরুষরা জিন্স-গ্যাবাডিন প্যান্ট আর নারীরা শর্ট স্লিভ-লেগিংস পরতে পারবেন না

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, শিক্ষাজীবন শেষ করে যেসব কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করছেন, নতুন নির্দেশনাটি মূলত তাদেরকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ড্রেস কোড বা পোশাক বিধি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে হবে। এক্ষেত্রে জিন্স বা গ্যাবাডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছে। আর নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে পোশাক সংক্রান্ত এসব নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, নারীরা শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরে অফিসে আসতে হবে। এক্ষেত্রে পোশাক অবশ্যই সাদামাটা ও পেশাদার হতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, ‘শিক্ষাজীবন শেষ করে যেসব কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করছেন, নতুন নির্দেশনাটি মূলত তাদেরকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে। কারণ সদ্য যোগ দেয়া অনেকে নিজেদের ক্যাম্পাস জীবনের পোশাক ছাড়তে পারছেন না। কেন্দ্রীয় ব্যাংকার হিসাবে পোশাক-আশাকে মার্জিত হওয়ার জন্যই নতুন এ নির্দেশনা।’

আরও