সাইমন অ্যান্ড শুস্টার কেনার চুক্তি বাতিল করেছে পেঙ্গুইন

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কেনার চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে প্রকাশনা জায়ান্ট পেঙ্গুইন র্যানডম হাউজ। ২২০ কোটি ডলারে আরেক মার্কিন প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার অধিগ্রহণে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কেনার চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে প্রকাশনা জায়ান্ট পেঙ্গুইন র্যানডম হাউজ। ২২০ কোটি ডলারে আরেক মার্কিন প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার অধিগ্রহণে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি। এর আগে গত মাসে একটি মার্কিন আদালত চুক্তিটি আটকে দিয়ে জানিয়েছিলেন, এটি প্রকাশনা শিল্পের প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিতে পারে। খবর বিবিসি।

পেঙ্গুইনের মালিকানা প্রতিষ্ঠান জার্মান মিডিয়া গ্রুপ বেয়ার্টেলসম্যান একটি বিবৃতিতে জানিয়েছে, সাইমন অ্যান্ড শুস্টারের মালিক প্যারামাউন্ট গ্লোবাল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। অবস্থায় কোনো কিছুই আর আমাদের হাতে নেই। আমরা বিশ্বাস করি, বিচারকের রায় ভুল। তবে চুক্তিটি নিয়ে প্যারামাউন্টের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

এর আগে প্রস্তাবিত চুক্তিটি বিশ্বের বৃহত্তম বই প্রকাশক হিসেবে পেঙ্গুইন র্যানডম হাউজের অবস্থানকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

গত ৩১ অক্টোবর ফ্লোরেন্স প্যান রায় দেন, মার্কিন বিচার বিভাগ দেখিয়েছে চুক্তিটি মার্কিন প্রকাশনা বাজারের প্রতিযোগিতাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। আগস্টে একটি বিচারের সময় সরকারি আইনজীবী যুক্তি দিয়েছিলেন, পাঁচটি বড় প্রতিষ্ঠান এরই মধ্যে মার্কিন প্রকাশনা বাজারের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। অবস্থায় পেঙ্গুইন সাইমন অ্যান্ড শুস্টার মিলিতভাবে ব্লকবাস্টার বইয়ের প্রকাশনার অধিকারের ক্ষেত্রে প্রায় অর্ধেক বাজার নিয়ন্ত্রণ করবে।

তবে আদালতের রায়ের বিরুদ্ধে প্রাথমিকভাবে আপিল করার ঘোষণা দিয়েছিল পেঙ্গুইন। সংস্থাটি রায়কে পাঠক লেখকদের জন্য একটি দুর্ভাগ্যজনক ধাক্কা হিসেবে অভিহিত করেছে।

মার্কিন বিচার বিভাগ ২০২১ সালের নভেম্বরের চুক্তিটি বন্ধ করার লক্ষ্যে একটি মামলা দায়ের করেছিল। তবে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় প্যারামাউন্টকে ২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে পেঙ্গুইনকে। ২০১৩ সালে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের দুটি প্রধান প্রকাশনা প্রতিষ্ঠান একীভূতকরণের মাধ্যমে পেঙ্গুইন র্যানডম হাউজ গঠিত হয়েছিল।

আরও