জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি শূন্য, কমেছে রেস্তোরাঁয় খাওয়া

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে বিশ্বজুড়ে তৈরি অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে আরো নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রবণতা কমে যাওয়ায় খাতটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থনীতি কোনো প্রবৃদ্ধি দেখেনি। খবর বিবিসি।

যুদ্ধের উত্তাপ দীর্ঘায়িত হলে ব্রিটেনের মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে যুক্তরাজ্যের পেট্রল পাম্পগুলোয় জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে, যা সাধারণ মানুষের নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলছে।

মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের আগে বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মার্চেই ব্যাংক অব ইংল্যান্ড সুদহার কমানোর ঘোষণা দেবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে মত দিচ্ছেন তারা। এ প্রত্যাশার পরিবর্তন সরাসরি আঘাত করেছে যুক্তরাজ্যের বন্ধকি বাজারে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাজ্যের ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো শত শত ঋণ চুক্তি বাতিল করেছে। পাশাপাশি গত বছরের গ্রীষ্মের পর সুদহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আরও