স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমটিও নিয়োগের ভাইভা সম্পন্ন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) নিয়োগ ২০২৬-এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-তে গত ৩-৫ নভেম্বর তিন দিনব্যাপী প্রার্থীদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আইবিএর পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষায় মোট ১৫ হাজার ৭০০ প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশ নেন ৩০০ জন প্রার্থী। তাদের মধ্য থেকে মেধা, গুণগত মান ও যোগ্যতার ভিত্তিতে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

‘দ্য নেক্সট স্ট্যান্ডার্ড’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে মেধাবী, দক্ষ ও সম্ভাবনাময় নবীনদের বাছাই করাই ছিল এই নিয়োগ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একদিকে যোগ্য ও উদ্যমী মানবসম্পদ ব্যাংকের কর্মীবাহিনীতে যুক্ত হবে, অন্যদিকে নতুন প্রজন্মের সঙ্গে ব্যাংকের একটি ইতিবাচক সম্পর্কও গড়ে উঠবে।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও