সাতক্ষীরায় পেঁয়া‌জের দাম কমেছে ১০ টাকা

গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌রে খুচরা পর্যা‌য়ে প্রতি কে‌জি পেঁয়াজ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৪০ টাকা দ‌রে, তিন-চার‌দিন আগে যা বিক্রি হয়েছে ৫০ টাকায়।

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। সরবরাহ বাড়ায় তিন-চারদিনের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমে গেছে। ব‌্যবসায়ীরা জানান, চা‌হিদার তুলনায় সরবরাহ বে‌ড়ে যাওয়া‌য় ক‌ম‌তে শুরু করেছে নিত্যপণ্যটির দাম।

গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌রে খুচরা পর্যা‌য়ে প্রতি কে‌জি পেঁয়াজ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৪০ টাকা দ‌রে, তিন-চার‌দিন আগে যা বিক্রি হয়েছে ৫০ টাকায়। দাম কমার বিষ‌য়ে বিক্রেতারা জানান, বাজা‌রে পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকারি পর্যা‌য়ে দাম ক‌মে‌ছে। বাজা‌রে পাইকারি মসলার আড়তে তিনদিন আগে প্রতি কে‌জি পেঁয়াজ বি‌ক্রি হয় ৪৫ টাকা দ‌রে। গতকাল সে পেঁয়াজ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৩৭ টাকায়।

ভোমরা স্থলবন্দ‌রের কৃ‌ষিপণ্য আমদা‌নিকারক প্রতিষ্ঠান মেসার্স গ‌নি অ্যান্ড স‌ন্সের ব‌্যবস্থাপক অশোক কুমার জানান, দেশী পেঁয়া‌জের সরবরাহ বে‌ড়ে যাওয়ায় এবং সরকারি নির্দেশনায় ব‌্যবসায়ীরা ভারতীয় পেঁয়া‌জ আমদা‌নি বন্ধ রেখেছে।

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ ব‌ণিক বার্তাকে জানান, দেশী পেঁয়া‌জ পর্যাপ্ত মজুদ থাকায় বাজা‌রগু‌লোয় সরবরাহ বেড়ে‌ছে। ফ‌লে খুচরা ও পাইকারি পর্যা‌য়ে দাম ক‌মে‌ছে। এছাড়া অন‌্যান‌্য মসলার দামও কিছুটা ক‌ম।

আরও