লভ্যাংশ বিতরণ ও উৎসে কর কর্তনে বিএসইসির নির্দেশনা

লভ্যাংশ বিতরণ ও উৎসে কর কর্তন সনদ ইস্যুকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগকারীদের তাৎক্ষণিক অবহিতকরণের মাধ্যমে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতকরণে নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

লভ্যাংশ বিতরণ ও উৎসে কর কর্তন সনদ ইস্যুকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগকারীদের তাৎক্ষণিক অবহিতকরণের মাধ্যমে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতকরণে নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এ নির্দেশনা দিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে ২০২১ সালের ১৪ জানুয়ারির নির্দেশনার শর্ত যথাযথ পরিপালন নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নগদ লভ্যাংশ বিতরণ এবং বিতরণকৃত লভ্যাংশের ওপর কর্তনকৃত উৎসে করের বিষয়ে ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে অবহিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং তাদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিএসইসি কাজ করছে। বিনিয়োগকারীরা যেন নগদ লভ্যাংশ বিতরণ এবং উৎসে কর কর্তন সনদ ইস্যুকরণসহ তাদের বিও অ্যাকাউন্ট-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্য তাৎক্ষণিক পেতে পারেন এবং অবগত থাকেন, সে বিষয় নিশ্চিতে এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে বিএসইসি। এ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগের করসংক্রান্ত তথ্য দ্রুত ও সহজে পাবেন, যা আয়কর রিটার্ন দাখিল ও তাতে বিনিয়োগসংক্রান্ত তথ্য প্রদানকে সহজ করবে।

আরও