৬২৫ মিলিয়ন একর সামুদ্রিক এলাকায় ড্রিলিং নিষিদ্ধ করলেন বাইডেন

নির্বাহী আদেশে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের ৬২৫ মিলিয়ন একর এলাকায় ভবিষ্যৎ জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধান স্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নির্বাহী আদেশে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের ৬২৫ মিলিয়ন একর এলাকায় ভবিষ্যৎ জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধান স্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পদক্ষেপটি বাতিলের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা কঠিন হতে পারে। এ নিষেধাজ্ঞার আওতায় আসবে যুক্তরাষ্ট্রের পুরো পূর্ব উপকূল, পূর্ব গালফ অব মেক্সিকো, ওয়াশিংটন, ওরেগন ও ক্যালিফোর্নিয়ার উপকূল এবং আলাস্কার উত্তর বেরিং সাগরের কিছু অংশ। ১৯৫৩ সালের ‘আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্ট’-এর অধীনে এ আদেশ দেয়া হয়েছে। খবর সিএনএন

আরও