মুনাফা থেকে লোকসানে এসকে ট্রিমস

বিবিধ খাতের তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১০ কোটি ৮১ লাখ টাকা।

বিবিধ খাতের তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১০ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে নিট মুনাফা ছিল ৭ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এসকে ট্রিমসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এসকে ট্রিমসের ইপিএস হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৫ পয়সায়।

আরও