ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল এ সভার আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) মোহাম্মদ জহির হোসেন সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন; শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম ও কোম্পানি সচিব মো. হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।