পেরুতে গত বছর কমেছে তামা উৎপাদন

বিশ্বব্যাপী তামা উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু।

বিশ্বব্যাপী তামা উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে ২০২৪ সালে ধাতবপণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। গত সপ্তাহে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেরুর খনি মন্ত্রণালয়। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

খনি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত বছর পেরুর মোট তামা উৎপাদনের পরিমাণ ছিল ২৭ লাখ ৩৬ হাজার ১৫০ টন। এর আগে শিল্পসংশ্লিষ্ট কিছু সূত্র জানিয়েছিল, ২০২৪ ও ২০২৫ সালে পেরুতে তামা উৎপাদন ২৮ লাখ টনে স্থিতিশীল থাকতে পারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে খনিজে আয়রন গ্রেড কমে যাওয়া ও নতুন প্রকল্পের অভাব।

তবে শুধু ডিসেম্বরে পেরুর তামা উৎপাদন এর আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময় ২ লাখ ৬২ হাজার টনেরও বেশি উৎপাদন করেছে দেশটি।

পেরুর সবচেয়ে বড় তামা থেকে খনি উত্তোলনকারী কোম্পানি ফ্রিপোর্ট ম্যাকমোরান সেরো ভার্দেতে উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। কোম্পানিটি এর আগে এক পূর্বাভাসে জানিয়েছিল, কম আয়রন গ্রেড ২০২৪ সালের উত্তোলন প্রভাবিত করতে পারে। অন্যদিকে ২০২৪ সালে অ্যান্টামিনা খনিতে তামা উৎপাদন কমেছে দশমিক ৩ শতাংশ।

আরও