সেভেন রিংস সিমেন্টের উৎপাদনকারী প্রতিষ্ঠান সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একমাত্র সিমেন্ট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেয়া হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন সেভেন সার্কেলের সিনিয়র জিএম (মানবসম্পদ) কাজী আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।