প্রতিষ্ঠানটি সাবেক কর্মীদের আবার কাজে ফেরার সুযোগ করে দিচ্ছে। এ ব্যবস্থায় কর্মীদের কোনো জীবনবৃত্তান্তও জমা দিতে হবে না। মূলত ছুটির দিনের মতো ব্যস্ত সময় বাড়তি কর্মীর চাহিদা মেটাতেই এ সিদ্ধান্ত। ‘কাম ব্যাক! ক্রু’ নামে কর্মসূচিটির আওতায় প্রায় ৩০ লাখ সাবেক কর্মীকে যুক্ত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে কর্মীরা তাদের পছন্দমতো সময়ে, এমনকি মাত্র একদিনের জন্যও কাজ করতে পারবেন। জাপানে এ ধরনের খণ্ডকালীন কাজকে ‘স্পট ওয়ার্ক’ বলা হয়, যা বর্তমানে দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। খবর জাপান টাইমস