চার মাসে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে গতকালও সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে গতকালও সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুসারে, এর আগে গত ২৪ জুলাই ১৫৯ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৮২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯০৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৫৭ পয়েন্ট।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউসিবি, আল-আরাফাহ্‌ ব্যাংক, বিএসআরএম ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির শেয়ার।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত ছিল ৯০টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১৩ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১০ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ।

আরও