সাড়ে তিন বছরে চ্যাটজিপিটির ব্যবহারকারী ১০০ কোটি ছাড়াল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

তরুণদের চাকরি হারানো ও পরিবেশগত ক্ষতির মতো নানা নৈতিক কারণে অনেকেই এর ব্যবহার নিয়ে চিন্তিত। এর মধ্যেও রেকর্ড গতিতে বাড়ছে এআই অ্যাপের ব্যবহার। মার্কেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, গত মে মাসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সালের নভেম্বরে চালুর পর সাড়ে তিন বছরে এ রেকর্ড গড়ল অ্যাপটি। খবর সিএনবিসি

আরও