কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত ‘বাংলা কিউআর রিলস মেকিং কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ী ১০ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ‘১ জুলাই থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। এতে একদিকে যেমন গ্রাহকদের নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, অন্যদিকে লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ হবে। জাল টাকা ও ছেঁড়া-ফাটা নোটের ভোগান্তি থেকে জনসাধারণ মুক্তি পাবে।’
তিনি বলেন, ‘বিশ্ব এখন আর্থিক লেনদেনে ডিজিটাল সব প্রযুক্তি ব্যবহার করছে। আমরা বাংলা কিউআর দিয়ে শুরু করছি, ভবিষ্যতে লেনদেনে দেশে আরো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।’
গভর্নর জানান, দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানকে গ্রাহকদের জন্য বাংলা কিউআরের ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, হেড অব বিএফআইইউ, নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।