ব্লক মার্কেটে ১০৩ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলো হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণফোন, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের সবচেয়ে বেশি ২৩ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ২২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২১৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ৬ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২২ টাকা ৩০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ গ্রামীণফোনের ৩ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৪০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে এনসিসি ব্যাংকের ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে বিএটিবিসির ২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও