যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬ ব্যাংকের মুনাফা ১৪২ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের শীর্ষ ছয় ব্যাংক জেপি মর্গান চেজ, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, ওয়েলস ফার্গো, গোল্ডম্যান স্যাকস ও মর্গান স্ট্যানলি ২০২৪ সালে সম্মিলিতভাবে মোট ১৪ হাজার ২০০ কোটি ডলার মুনাফা করেছে, যা ২০২৩ সালে ব্যাংকগুলোর মোট মুনাফার তুলনায় ২০ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ ছয় ব্যাংক জেপি মর্গান চেজ, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, ওয়েলস ফার্গো, গোল্ডম্যান স্যাকস ও মর্গান স্ট্যানলি ২০২৪ সালে সম্মিলিতভাবে মোট ১৪ হাজার ২০০ কোটি ডলার মুনাফা করেছে, যা ২০২৩ সালে ব্যাংকগুলোর মোট মুনাফার তুলনায় ২০ শতাংশ বেশি। উচ্চ সুদহার, শক্তিশালী অর্থনীতি ও ওয়াল স্ট্রিটে ভালো ব্যবসা এ মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এটি একই সঙ্গে ২০০৭ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা। ব্যাংকগুলো আশা করছে, অর্থনীতির উন্নতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ম শিথিল করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে ২০২৫ সালে মুনাফা আরো বাড়বে। এফটি

আরও