যুক্তরাষ্ট্রের তিন প্রতিষ্ঠানের সয়াবিন আমদানির লাইসেন্স পুনর্বহাল চীনের

যুক্তরাষ্ট্রের তিন প্রতিষ্ঠানের সয়াবিন আমদানির লাইসেন্স পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের তিন প্রতিষ্ঠানের সয়াবিন আমদানির লাইসেন্স পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ। আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের পক্ষ থেকে মার্চে যে তিন মার্কিন প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছিল এর মধ্যে রয়েছে কৃষকদের মালিকানাধীন কো-অপারেটিভ সিএইচএস, বৈশ্বিক শস্য রফতানিকারক প্রতিষ্ঠান লুই দ্রে ফুস কোম্পানি গ্রেইন্স মার্চেন্ডাইজিং এবং রফতানি টার্মিনাল অপারেটর ইজিটি। সে সময় দুই দেশের বাণিজ্য উত্তেজনা দ্রুত বাড়ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠকের পর চীন মার্চে আরোপ করা যুক্তরাষ্ট্রের কিছু কৃষিপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করার পাশাপাশি সীমিত পরিসরে মার্কিন কৃষিপণ্য কেনা শুরু করে। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের দুটি গমবাহী কার্গো ক্রয়। এছাড়া বৈঠকের আগেই চীনের রাষ্ট্রীয় শস্য বাণিজ্য প্রতিষ্ঠান কফকো যুক্তরাষ্ট্র থেকে তিন কার্গো সয়াবিন কিনে নেয়।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা উপশম হলেও শঙ্কা পুরোপুরি কাটেনি। মার্কিন পণ্যের ওপর এখনো ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে, যা বাণিজ্য প্রবাহ স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে।

আরও